ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি

ক্লিকবেইট সাংবাদিকতা এড়িয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রেস সচিবের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১১:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১১:৫৮:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
ক্লিকবেইট সাংবাদিকতা এড়িয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রেস সচিবের ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, গত ১৮ মাস ধরে দেশজুড়ে সংবাদমাধ্যমগুলো অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করলেও কিছু গণমাধ্যম মৌলিক সাংবাদিকতার নীতি ও তথ্য যাচাই-বাছাইয়ে বারবার ব্যর্থ হচ্ছে। বিশেষ করে সংঘর্ষের ঘটনায় 'গুলিবিদ্ধ' হওয়ার ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার প্রচেষ্টাকে তিনি 'বেপরোয়া ক্লিকবেইট সাংবাদিকতা' হিসেবে অভিহিত করেছেন।

 

​শফিকুল আলম জানান, শুক্রবারের সংঘর্ষে ইনকিলাব মঞ্চের নেতা আবদুল্লাহ আল জাবের আহত হওয়ার পর তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে 'গুলিবিদ্ধ' হওয়ার একটি পোস্ট দেওয়া হয়। বড় বড় টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র সেই পোস্টের সত্যতা যাচাই না করেই দ্রুত ফটোকার্ড ও শিরোনামে জাবের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করে। অথচ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ওইদিন পুলিশ কোনো গুলি চালায়নি এবং জাবেরসহ কেউই গুলিবিদ্ধ হননি। প্রেস সচিব মনে করিয়ে দেন যে, বর্তমান সরকারের নির্দেশনায় পুলিশ এখন আর কোনো প্রাণঘাতী অস্ত্র (লিথাল উইপন) বহন করে না।

 

​বিবৃতিতে প্রেস সচিব আরও বলেন, একটি ভুল সংবাদ সমাজে সহিংসতা ও দাঙ্গা উসকে দিতে পারে। এর আগে মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনার সময়ও ভুল সাংবাদিকতার কারণে উপদেষ্টাদের দীর্ঘক্ষণ আটকে রাখার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সাংবাদিকরা প্রায়ই অন্য সবার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুললেও নিজেদের ক্ষেত্রে অনেকেই আত্মসমালোচনায় পিছিয়ে থাকেন। গণমাধ্যমকে শুধু ভিউ বা ক্লিকের পেছনে না ছুটে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনজীবনে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।