ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে: আমিনুল হক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৮:১২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৮:১২:০০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
বহিরাগতদের নিয়ে বিশৃঙ্খলার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে: আমিনুল হক সংগৃহীত ছবি

 

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, নির্বাচনী এলাকায় বহিরাগতদের উপস্থিতি বা কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে।
 

নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এক বক্তব্যে আমিনুল হক অভিযোগ করেন, জামায়াতের প্রার্থী বিভিন্ন এলাকায় বহিরাগত ও ভাড়াটিয়া লোকজন জড়ো করছেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশনের বিধি অনুসারে নিজ এলাকার ভোটার না হলে কোনো প্রার্থীর পক্ষে এলাকায় অবস্থান বা কার্যক্রম চালানোর সুযোগ নেই।
 

তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
 

এলাকার ভোটারদের উদ্দেশে আমিনুল হক বলেন, নাগরিক অধিকার প্রয়োগে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। একটি ভোটই জবাবদিহিমূলক ও প্রতিনিধিত্বশীল সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
 

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক রয়েছে। তবে কেউ যদি উসকানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সে ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আইনানুগভাবে তা প্রতিহত করা হবে।
 

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।