ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

ওসমান হাদি হত্যা : ফেসবুক বার্তায় বিচার চাইলেন হাদির স্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০১-২০২৬ ১১:৪৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৬ ০১:১৯:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ওসমান হাদি হত্যা : ফেসবুক বার্তায় বিচার চাইলেন হাদির স্ত্রী ছবি : সংগৃহীত

শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কার্যকর বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তার স্ত্রী। প্রকাশ্যে সংঘটিত এই হত্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না থাকায় জনমনে প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। একটি নাগরিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। এ ঘটনায় বিচার না হলে তা সমাজে অপরাধ প্রবণতা বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে ওসমান হাদির স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে হত্যার বিচার দাবি করেছেন। তিনি দেশের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন—

“মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব,
আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?
আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের দায়িত্ব নেয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোন কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার!
আপনারা বিজি নির্বাচন নিয়ে। কিন্তু যেদেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনে দুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সব থেকে বড় দুর্ভাগ্য তার খুনীদের কোন সুরাহা, বিচার হয় না সে দেশের মানুষ কিসের ভিওিতে ভোট দিতে যাবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য। কিন্তু আপনারা যা করছেন তাতে জনগন আপনাদের বিশ্বাস করতে পারছে না।
সবশেষ কথা, ফিরনাস আর ওর মা কোন রকমের প্রলোভনে পড়বে না তা যাই হোক। তারা ওসমান হাদির লড়াই দেখেছে যে নিজে কোন কিছুতেই আপোষ করেনি, আর না আমরা করবো। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এই দেশের মাটিতে বসেই।
সুষ্ঠু বিচার একমাত্র দাবি।
ইনকিলাব জিন্দাবাদ।
#JusticeForHadi”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।