ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভারতের একাধিক রাজ্যে বড়দিনের উৎসবে উগ্র-হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:৪৯:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ভারতের একাধিক রাজ্যে বড়দিনের উৎসবে উগ্র-হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর ছবি সংগৃহীত

ভারতের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও কেরালাসহ একাধিক রাজ্যে বড়দিন উদযাপনের সময় খ্রিস্টানদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো এসব হামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
 

প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারল গায়কদের ওপর হামলা, ক্রিসমাসের সাজসজ্জা ভাঙচুর, উপাসক ও বিক্রেতাদের হয়রানির পেছনে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-সংশ্লিষ্ট ডানপন্থি গ্রুপগুলোর সম্পৃক্ততা রয়েছে।
 

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে ‘ম্যাগনেটো’ নামের একটি শপিংমলে উগ্র হিন্দুত্ববাদী একটি দল ক্রিসমাসের সাজসজ্জা ভাঙচুর করে। ‘সর্ব হিন্দু সমাজ’ নামে একটি সংগঠন কথিত ‘ধর্মান্তর’-এর অভিযোগ তুলে এই হামলার নেতৃত্ব দেয়।
 

নাম প্রকাশে অনিচ্ছুক শপিংমলের এক কর্মকর্তা জানান, প্রায় ৮০ থেকে ৯০ জন লোক তাদের হুমকি দেয় এবং চিৎকার-চেঁচামেচি করে। তিনি বলেন, “গত ১৬ বছর ধরে এখানে কাজ করছি, কিন্তু এমন আচরণ আগে কখনও দেখিনি।”
 

আরেক কর্মচারী জানান, হামলার সময় কিছু নারী কাঁদছিলেন, কারণ হামলাকারীরা বাধা দিতে আসা ব্যক্তিদের ওপরও আক্রমণ চালায়। তারা বারবার বলতে থাকে, ‘আমরা সান্তা দেখতে চাই না।’
 

এদিকে, দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, অতি-ডানপন্থী বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা বুধবার আসামের নলবাড়ি জেলায় একটি স্কুলে ভাঙচুর চালিয়ে বড়দিনের প্রস্তুতি ব্যাহত করে। পুলিশ জানায়, তারা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে দোকানগুলোতে উৎসবের সামগ্রী নষ্ট করে এবং বড়দিন উদযাপনের বিরুদ্ধে বিক্ষোভ করে।
 

প্রসঙ্গত, গত মাসে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (USCIRF) এক প্রতিবেদনে ধর্মীয় কুসংস্কার ও ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘনের অভিযোগে ভারতকে ‘বিশেষ উদ্বেগের’ দেশ হিসেবে মনোনীত করার সুপারিশ করে।
 

প্রতিবেদনটিতে বলা হয়, ভারতে ধর্মীয় বৈষম্য বেড়েছে এবং আরএসএস ও বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা সংখ্যালঘুদের বিরুদ্ধে চরমপন্থী নীতিকে উসকে দিচ্ছে। এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি নেতৃত্বাধীন সরকার মুসলিম, খ্রিস্টান ও শিখসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন করছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।