ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ওসমান হাদিকে গুলির ঘটনায় নতুন মোড়: প্রধান সন্দেহভাজনের সহযোগী গ্রেপ্তার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:৪৯:৪৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ওসমান হাদিকে গুলির ঘটনায় নতুন মোড়: প্রধান সন্দেহভাজনের সহযোগী গ্রেপ্তার সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবকের নাম মো. কবির। ঘটনার কয়েক দিন আগে তিনি ফয়সল করিমের সঙ্গে ওসমান হাদির প্রতিষ্ঠিত একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গিয়েছিলেন বলে র‌্যাব জানিয়েছে।
 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানায়, রোববার রাতে নারায়ণগঞ্জ থেকে কবিরকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তার অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
 

তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের পেছনে বসেই ফয়সল করিম গুলি চালান। যদিও এ ঘটনায় এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর আগে তার স্ত্রী, শ্যালক, বান্ধবীসহ মোট ছয়জনকে আটক করা হয়। সর্বশেষ সেই তালিকায় কবিরের নাম যুক্ত হলো।
 

র‌্যাবের তথ্যমতে, কবিরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামে। ফয়সল করিমের গ্রামের বাড়িও একই জেলায়। র‌্যাব জানায়, গত ৫ ডিসেম্বর ফয়সল করিমের সঙ্গে কবির বাংলামোটরে অবস্থিত ইনকিলাব কালচারাল সেন্টারে যান। শুরুতে বিষয়টি অস্বীকার করলেও সিসিটিভি ফুটেজ দেখানোর পর কবির সেখানে উপস্থিত থাকার কথা স্বীকার করেন। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা কতটুকু, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।