ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রাউজানে বোরকাপরা দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০৮:১০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০৮:১০:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
রাউজানে বোরকাপরা দুর্বৃত্তদের গুলিতে যুবদলকর্মী নিহত ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে বোরকা পরিহিত দুর্বৃত্তদের গুলিতে মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) ঈশান ভট্টের হাটে এ ঘটনা ঘটে।
 
নিহত সেলিম শমশেরপাড়া এলাকার আমীর হোসেন ওরফে ছোট বাইল্যার ছেলে। তিনি পরিবার নিয়ে ইসলামিয়া নতুনপাড়ায় বসবাস করতেন।
 
পরিবার জানায়, জানাজা শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে সেলিম বাজার থেকে ওষুধ কিনে মোটরসাইকেলে করে হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে ফিরছিলেন। এ সময় একটি সিএনজি থেকে কালো বোরকা পরিহিত পাঁচজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
 
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান জানান, শর্টগানের দুটি গুলি সেলিমের শরীরে লাগে। একটি গুলি মুখে লাগায় তার মুখ থেঁতলে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
 
পুলিশ ধারণা করছে, এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহত সেলিম স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।