ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায়ে ইসরাইলের একাধিক সামরিক কমান্ডার বরখাস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:৩০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:৩০:১৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায়ে ইসরাইলের একাধিক সামরিক কমান্ডার বরখাস্ত ছবি সংগৃহীত

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হওয়া আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থতার ফল হিসেবে ইসরাইলি সেনাবাহিনী বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করেছে এবং আরও কয়েকজনকে দায়বদ্ধতার আওতায় এনেছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বরখাস্তের তালিকায় সামরিক গোয়েন্দা, অভিযান পরিচালনা এবং দক্ষিণ কমান্ডে দায়িত্বে থাকা কর্মকর্তারা রয়েছেন—যদিও মোট কতজনকে অপসারণ করা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
 

গাজা উপত্যকায় চলমান ধ্বংসাত্মক যুদ্ধের সূচনা ঘটানো ওই হামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হওয়ার আগেই এই কঠোর পদক্ষেপ নেয় ইসরাইলি কর্তৃপক্ষ। রবিবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, কয়েকজন কর্মকর্তাকে রিজার্ভ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা আর আইডিএফে কর্মরত থাকবেন না।
 

সামরিক প্রধান ইয়াল জামির বলেন, ৭ অক্টোবরের ঘটনায় রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে আইডিএফ তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তিনি এটিকে “গুরুতর, গভীর এবং কাঠামোগত ব্যর্থতা” হিসেবে বর্ণনা করেন। জামির আরও জানান, ওই দিনের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যতে সেনাবাহিনীর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।