ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

বেতন বন্ধ তিন মাস, শিক্ষক-কর্মচারীর দুর্বিষহ জীবনযাপন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৯:৩৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৬:০০:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বেতন বন্ধ তিন মাস, শিক্ষক-কর্মচারীর দুর্বিষহ জীবনযাপন
গাজীপুরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় গত তিন মাস ধরে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। দীর্ঘদিন বেতন-ভাতাদি না পেয়ে প্রতিষ্ঠানটির ৮৬ শিক্ষক-কর্মচারী চরম বিপাকে পড়েছেন। অর্থের অভাবে পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন বলে ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন।

একাধিক সূত্র থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ওই কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনায়ন দেওয়া হয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলমকে। গত ১৭ মার্চ মহানগরীর বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা নেই বলে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন হাইকোর্ট অ্যাডহক কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং পরবর্তী শুনানির দিন ২৪ জুন ধার্য করেন।

ওই দিন রিট পিটিশন শুনানি শেষে হাইকোর্ট পুনরায় ছয় মাসের জন্য কমিটির ওপর স্থগিতাদেশ দেন।

এদিকে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ আগামী ৯ আগস্ট পর্যন্ত থাকলেও আদালত কর্তৃক স্থগিতাদেশ দেওয়া হয়েছে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে সর্বমোট আড়াই হাজার শিক্ষার্থী এবং ৮৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। অ্যাডহক কমিটির কার্যক্রমে স্থগিতাদেশ থাকায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম স্থবির হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের গত তিন মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে।

এ ব্যাপারে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অ্যাডহক কমিটির সদস্য সচিব রুহুল আমিন জানান হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।