ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নভেম্বরের আকাশে মহাজাগতিক উৎসব: ১৬ নভেম্বর দেখা যাবে লিওনিড উল্কাবৃষ্টি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৫ ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৫ ০৭:১৩:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
নভেম্বরের আকাশে মহাজাগতিক উৎসব: ১৬ নভেম্বর দেখা যাবে লিওনিড উল্কাবৃষ্টি সংগৃহীত ছবি
 

নভেম্বরের রাতের আকাশে দেখা মিলবে এক মনোমুগ্ধকর মহাজাগতিক ঘটনার—লিওনিড উল্কাবৃষ্টি। প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০টি উল্কা ঝরে পড়ার পূর্বাভাস দিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। এই বিরল দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ১৬ নভেম্বর রাত ১২টা থেকে ১৭ নভেম্বর ভোর ৩টার মধ্যে।
 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই সময় আকাশে মাত্র এক ফালি চাঁদ থাকবে, যা উল্কাবৃষ্টি দেখার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। এছাড়া, তিন দিন পরই অমাবস্যা থাকায় চাঁদহীন অন্ধকার আকাশ উল্কার আলোকচ্ছটাকে আরও উজ্জ্বল করে তুলবে।
 

আকাশপ্রেমীদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে খোলা জায়গা বা ছাদে মাদুর পেতে উত্তর আকাশের দিকে তাকিয়ে থাকতে, বিশেষ করে সিংহরাশির দিকে। কারণ, উল্কাগুলিকে মনে হবে যেন ওই রাশিতেই উৎপত্তি হচ্ছে।
 

লিওনিড উল্কাবৃষ্টির উৎস হলো ‘৫৫পি/টেম্পল-টাটল’ ধূমকেতু। ১৬৯৯ সালে সূর্যের কাছ দিয়ে যাওয়ার সময় ধূমকেতুটি কক্ষপথে ধুলিকণার বিশাল লেজ রেখে যায়। প্রতি বছর নভেম্বর মাসে পৃথিবী সেই ধুলোমেঘের মধ্য দিয়ে অতিক্রম করে, আর তখনই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এই কণাগুলো ঘর্ষণে জ্বলে ওঠে। ফলে সৃষ্টি হয় চমৎকার ‘তারাখসা’ বা উল্কাবৃষ্টির দৃশ্য।
 

জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, এবার উল্কাগুলির পথ হবে দীর্ঘ এবং উজ্জ্বল। আকাশে ছুটে যাওয়ার সময় তারা ধোঁয়ার রেখা তৈরি করবে ও রং পরিবর্তনের সৌন্দর্যও দেখা যেতে পারে। ফলে, নভেম্বরের এই রাতটি হতে চলেছে আকাশপ্রেমীদের জন্য এক স্মরণীয় মহাজাগতিক উৎসব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।