ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বৈদেশিক ঋণ পরিশোধে বাড়ছে সরকারের চাপ, কমেছে ঋণছাড় ও প্রতিশ্রুতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
বৈদেশিক ঋণ পরিশোধে বাড়ছে সরকারের চাপ, কমেছে ঋণছাড় ও প্রতিশ্রুতি ছবি: সংগৃহীত
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে বৈদেশিক ঋণের সুদ ও আসল বাবদ সরকার ৩৭৮ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে, যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্যে দেখা যায়, এর মধ্যে ঋণের আসল ২৩৮ কোটি ডলার এবং সুদ ১৪০ কোটি ডলার।
 
অন্যদিকে, বিদেশি ঋণ পরিশোধ বাড়লেও ঋণছাড় ও ঋণের প্রতিশ্রুতি কমেছে। জুলাই থেকে মে মাস পর্যন্ত ৫৬০ কোটি ডলার ঋণছাড় হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৭০২ কোটি ডলার। একই সময়ে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে ৫৪৮ কোটি ডলার, যেখানে গত বছর এটি ছিল ৭৯২ কোটি ডলার।
 
অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর সতর্ক করে বলেন, “যতটুকু ঋণ আসছে, তার বড় অংশই পরিশোধে চলে যাচ্ছে। এতে একটি চক্র তৈরি হচ্ছে, যা থেকে সাবধান হতে হবে।”
 
বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নে সরকার বিদেশি দাতা সংস্থার ওপর নির্ভর করে, কিন্তু ঋণের শর্ত ও পরিশোধচাপ বিবেচনায় ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।