ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চীনের রফতানি নিয়ন্ত্রণে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক ও বৈঠক বাতিলের হুমকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:২১:১৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
চীনের রফতানি নিয়ন্ত্রণে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক ও বৈঠক বাতিলের হুমকি ছবি সংগৃহীত

চীনের নতুন রফতানি নিয়ন্ত্রণ নীতি কার্যকর হওয়ার পর আবারও উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের এই পদক্ষেপ শত্রুতামূলক এবং এটি বৈশ্বিক বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করবে।

চীনের ঘোষিত পরিকল্পনায় সামরিক ও সেমিকন্ডাক্টর খাতে ব্যবহৃত বিরল খনিজ রফতানি এবং উৎপাদন প্রযুক্তি নিয়ন্ত্রণের বিধান অন্তর্ভুক্ত রয়েছে। এর পরপরই শুক্রবার (১০ অক্টোবর) ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, “চীন বিশ্ববাজারকে স্থবির করার পথে এগোচ্ছে, এর প্রভাব পড়বে সবার ওপর।”

তিনি ঘোষণা দেন, চীন থেকে যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি ১ নভেম্বরের মধ্যে গুরুত্বপূর্ণ সফটওয়্যার ও প্রযুক্তিপণ্যের ওপর নতুন রফতানি নিয়ন্ত্রণ জারি করা হবে, যা বিদ্যমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যকর হবে।

এ ছাড়া, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “চীন এই পরিস্থিতি তৈরি করেছে, এখন তাদের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন দেখি না।”

ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক শেয়ারবাজারে তাৎক্ষণিক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে তা যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।