ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে সাতজনের মৃত্যু, সুনামি সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-১০-২০২৫ ১০:৫৭:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৫ ১০:৫৭:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
ফিলিপাইনে জোড়া ভূমিকম্পে সাতজনের মৃত্যু, সুনামি সতর্কতা সংগৃহীত ছবি

ফিলিপাইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মিনদানাও দ্বীপের উপকূলে শুক্রবার সকালের দিকে মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৬.৭, যার ফলে কমপক্ষে সাতজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি মানয় শহরের কাছাকাছি সমুদ্র উপকূলে আঘাত হানে এবং সুনামি সতর্কতা জারি করা হয়, পরে সেটি প্রত্যাহার করা হয়।

 

প্রথম ভূমিকম্পে স্বর্ণখনির খাদ ধসে পড়ে তিনজন শ্রমিকের মৃত্যু হয় এবং আরও একাধিক ব্যক্তি আহত হন। মিনদানাও অঞ্চলের মাতি শহরে একটি দেয়াল ধসে একজন মারা যান এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। দাভাও সিটিতে ধ্বংসস্তূপে চাপা পড়ে একজন নিহত হয়েছে। এ ছাড়া বেশ কিছু ভবন, হাসপাতাল ও স্কুল ক্ষতিগ্রস্ত হয় এবং বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে.


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।