ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

গাজা যুদ্ধবিরতি আলোচনায় আশাবাদী ট্রাম্প, মিশরে আজ হামাস–ইসরাইল শান্তি বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৯:৫৮:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
গাজা যুদ্ধবিরতি আলোচনায় আশাবাদী ট্রাম্প, মিশরে আজ হামাস–ইসরাইল শান্তি বৈঠক ছবি সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, মিশরে আজ (সোমবার) শুরু হতে যাওয়া হামাস–ইসরাইল শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। একইসঙ্গে তিনি মধ্যস্থতাকারী দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প রোববার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, “হামাসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে বহু আরব ও মুসলিম দেশ সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। আলোচনা দ্রুত এগোচ্ছে, এবং কৌশলগত দলগুলো সোমবার মিশরে মিলিত হবে।” তিনি আরও বলেন, প্রথম ধাপের আলোচনার ফল এই সপ্তাহের মধ্যেই প্রকাশ পেতে পারে।

মিশরের রাজধানী কায়রোতে আজ শুরু হচ্ছে এই বহুপাক্ষিক শান্তি বৈঠক। কাতার থেকে ইতোমধ্যে পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া। ইসরাইলি প্রতিনিধিদলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা জ্যারেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নিচ্ছেন আলোচনায়।

এর আগে, ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি “খুব শিগগিরই” হতে পারে। নিজের শান্তি পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমাদের অতিরিক্ত নমনীয়তার প্রয়োজন নেই, কারণ সবাই এতে একমত। তবে কিছু পরিবর্তন স্বাভাবিকভাবেই থাকবে। এটি শুধু ইসরাইল নয়, আরব ও মুসলিম বিশ্বসহ সারা বিশ্বের জন্যও একটি ঐতিহাসিক সমাধান।”

তবে ট্রাম্পের আশাবাদী অবস্থানের মধ্যেই গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার গাজার আল-মাওয়াসিসহ বেশ কয়েকটি স্থানে বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শান্তি আলোচনার আগে এই হামলাগুলো অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।