ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থায় বিমান ভাড়া কমলো প্রায় ১৩ হাজার টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:১৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:১৩:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থায় বিমান ভাড়া কমলো প্রায় ১৩ হাজার টাকা সংগৃহীত ছবি

২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় নতুন তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবারের প্যাকেজে বিমান ভাড়া কমিয়ে ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা গত বছরের তুলনায় প্রায় ১২ হাজার ৯৯০ টাকা কম।
 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানান, সরকারি ব্যবস্থাপনার প্রস্তাবিত তিনটি প্যাকেজের মধ্যে প্যাকেজ-১ এ খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
 

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। অনুমোদিত এজেন্সিগুলো চাইলে এই প্যাকেজের বাইরে আরও দুটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করতে পারবে।
 

ধর্ম উপদেষ্টা জানান, হজযাত্রীদের আর্থিক চাপ কমানোর জন্য বিমান ভাড়া হ্রাস করা হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকায় নামানো হয়েছে। তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের বেশি বয়সী হজপ্রত্যাশীরা যেতে চাইলে তাদের সঙ্গে ৫০ বছরের নিচে একজন সঙ্গী নিতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।