ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স, ঐতিহাসিক পদক্ষেপে প্রশংসা-সমালোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৬:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:২৬:৩২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স, ঐতিহাসিক পদক্ষেপে প্রশংসা-সমালোচনা ছবি: সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগে এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর মাধ্যমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর ফ্রান্সও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল।
 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁ স্পষ্ট করে বলেন—ফিলিস্তিনিদের অধিকার স্বীকৃতি দেওয়া মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। তিনি আন্দোরা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনাকো, যুক্তরাজ্য, কানাডা ও সান মারিনোর মতো দেশগুলোর কথাও উল্লেখ করেন, যারা ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তার ভাষ্য, জুলাই মাসে এসব দেশ ফ্রান্সের আহ্বানে সাড়া দিয়ে শান্তির পথে এগিয়ে যাওয়ার দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও একই পথে এগোচ্ছে।
 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো পুরস্কার নয়, বরং একটি মৌলিক অধিকার। তিনি সতর্ক করে বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি স্থায়ী হবে না; বরং চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে।
 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফ্রান্সের এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ আখ্যা দিয়ে ধন্যবাদ জানান এবং নতুন বাস্তবতায় শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনতে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

তবে ইসরাইলি দূত ড্যানি ড্যানন জাতিসংঘে অনুষ্ঠিত এই বৈঠক বর্জনের ঘোষণা দেন। তার দাবি, এই উদ্যোগ তেল আবিবের কাছে কোনো সহায়ক পদক্ষেপ নয়, বরং সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার অংশ।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।