ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০২:২৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০২:২৭:৩১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৮ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩১ অক্টোবর ২০০৭ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ জন্য দাবি, আপত্তি ও সংশোধনী আবেদনের সুযোগ দেওয়ার পাশাপাশি জমাকৃত আবেদন যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। ইসি নির্ধারিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ দিন ২৫ অক্টোবর। হালনাগাদকৃত খসড়া তালিকা প্রকাশিত হবে ১ নভেম্বর। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর এবং তা নিষ্পত্তি করা হবে ১৭ নভেম্বরের মধ্যে।
 

এর আগে, গত ৩১ আগস্ট ইসি ২০২৫ সালের সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে। ওই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
 

সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ সময় জানিয়েছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপরই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।