ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

অজ্ঞাত ড্রোন আতঙ্কে কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ, ১৫ ফ্লাইট ডাইভার্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৯:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:১৯:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
অজ্ঞাত ড্রোন আতঙ্কে কোপেনহেগেন বিমানবন্দর বন্ধ, ১৫ ফ্লাইট ডাইভার্ট ছবি: সংগৃহীত

ডেনমার্কের কোপেনহেগেন বিমানবন্দরের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ার পর সোমবার রাতে বিমানবন্দরটির সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
 

আল জাজিরার খবরে বলা হয়, রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমানবন্দরের আকাশসীমা বন্ধ রাখা হয়। বিমানবন্দরের মুখপাত্র লিস অ্যাগারলি কার্স্টেইন জানান, সমাধান না হওয়া পর্যন্ত উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত থাকবে এবং পুনরায় চালু হওয়ার সময় এখনও নির্ধারণ করা হয়নি।
 

কোপেনহেগেন পুলিশ জানায়, বিমানবন্দরের ওপর তিন থেকে চারটি বড় ড্রোন উড়তে দেখা গেছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যানেট ওস্টেনফেল্ড বলেন, ড্রোনগুলো এলোমেলোভাবে এদিক–সেদিক চলাচল করছিল; ঘটনাটি তদন্তের আওতায় নেওয়া হয়েছে। তবে এগুলো সামরিক নাকি বেসামরিক ড্রোন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
 

ইউরোপের কয়েকটি দেশ সম্প্রতি আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। গত শুক্রবার এস্তোনিয়া জানিয়েছিল, রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুমতি ছাড়া প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটেই কোপেনহেগেনে ড্রোন দেখা যাওয়ার ঘটনা ঘটল।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।