ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সকাল-রাতের সময় বাড়ছে মেট্রোরেলে, যুক্ত হবে বাড়তি ট্রিপ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:৫১:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
সকাল-রাতের সময় বাড়ছে মেট্রোরেলে, যুক্ত হবে বাড়তি ট্রিপ ছবি সংগৃহীত

রাজধানীতে মেট্রোরেলের যাত্রীচাপ দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ এ পরিবহন ব্যবহার করছেন। বাড়তি চাহিদা সামাল দিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেলের সময়সূচি পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে। নতুন সূচি অনুযায়ী ট্রেন সকাল আরও আগে চলাচল শুরু করবে এবং রাত ১০টার পর পর্যন্ত চলবে।

বর্তমানে উত্তরা থেকে মতিঝিল রুটে দৈনিক প্রায় ২০০টি ট্রিপ পরিচালিত হচ্ছে। শিগগিরই এর সঙ্গে যুক্ত হবে আরও ১০টি ট্রিপ, যা প্রতিদিন অতিরিক্ত ২৩ হাজার যাত্রী পরিবহনের সুযোগ তৈরি করবে। যদিও শুরু থেকেই আট কোচের পরিকল্পনা ছিল, এখনো ট্রেন চলছে ছয় কোচে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর না থাকা, বিদ্যুৎ সরবরাহ সক্ষমতার সীমাবদ্ধতা এবং বাড়তি অর্থের প্রয়োজনের কারণে আপাতত কোচ সংখ্যা বাড়ানো সম্ভব হয়নি।

নতুন সূচিতে সকালে সাড়ে ৬টার পর ট্রেন চলাচল শুরু হতে পারে, যেখানে আগে শুরু হতো সকাল ৭টা ১০ মিনিটে। বর্তমানে শেষ ট্রেন ছাড়ে উত্তরা থেকে রাত ৯টায় এবং মতিঝিল থেকে ৯টা ৪০ মিনিটে। তবে নতুন সময়ে উভয় প্রান্ত থেকেই রাত ১০টার পর পর্যন্ত ট্রেন চলবে। শুক্রবারেও সময় কিছুটা বাড়ানো হবে—তখন দুপুর আড়াইটায় চলাচল শুরু হয়ে রাত পর্যন্ত আধা ঘণ্টা বেশি চলবে।

ডিএমটিসিএল জানিয়েছে, নতুন সূচিতে পিক আওয়ারে ট্রেন আসবে সর্বনিম্ন ৪ মিনিট ১৫ সেকেন্ড পরপর। অন্যান্য সময়ে চলাচলের ব্যবধানও কমবে দুই মিনিট। তবে পরিবহন বিশেষজ্ঞদের মতে, কেবল ট্রিপ বাড়ালে খরচ এবং বিদ্যুৎ ব্যবহারও বহুগুণ বাড়বে। তাই দীর্ঘমেয়াদে যাত্রীসুবিধার জন্য কোচ সংখ্যা দ্রুত বাড়ানো জরুরি।

২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়। প্রথমে এটি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও পরে পর্যায়ক্রমে স্টেশন বাড়তে থাকে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হয়। বর্তমানে মেট্রোরেলের সম্প্রসারণ কাজ চলছে কমলাপুর পর্যন্ত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।