ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো পর্তুগাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:২০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:২০:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো পর্তুগাল ছবি সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তালিকায় নতুন করে যুক্ত হলো ইউরোপের এই দেশটি।
 

রোববার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল। তিনি জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের পররাষ্ট্রনীতির একটি মৌলিক ও ধারাবাহিক অংশ। একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের টেকসই সমাধান হিসেবে তিনি দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধানকেই একমাত্র কার্যকর পথ বলে উল্লেখ করেন।
 

গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের প্রেক্ষাপটে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি হামাসের কোনো ধরনের নিয়ন্ত্রণের বিরোধিতা করেন এবং গাজায় আটক জিম্মিদের মুক্তি দাবি করেন। পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণেরও তীব্র সমালোচনা করেন।
 

পাওলো রাঞ্জেল বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে এই নয় যে গাজার মানবিক বিপর্যয় সমাধান হয়ে গেছে। তবে এটি একটি দায়িত্বশীল ও ন্যায্য অবস্থান, যার লক্ষ্য স্থায়ী শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা।
 

পর্তুগালের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি নেতারা একে ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ফাতাহর জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ শটাইয়ে বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার একটি বড় অর্জন এটি। অন্য একজন শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা একে গাজার জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে ঐতিহাসিক পরিবর্তনের সূচনা বলে মন্তব্য করেন।
 

অন্যদিকে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না এবং এই ধরনের স্বীকৃতি সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। তার দাবি, এ ধরনের সিদ্ধান্তের পরিণতি ইতিবাচক হবে না।
 

এর আগে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়াও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছিল। যদিও বিশ্বের অনেক দেশ এই অবস্থান সমর্থন করছে, তবু ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র কয়েকটি রাষ্ট্র এখনো এ বিষয়ে দ্বিধান্বিত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।