ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল বেলজিয়াম, কার্যকর শর্ত সাপেক্ষে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ০৯:৫৩:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল বেলজিয়াম, কার্যকর শর্ত সাপেক্ষে ছবি সংগৃহীত

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বের্ত দে ওয়েভার এই ঘোষণা দেন।
 

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সম্মেলনের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া। এতে জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র অংশ নিলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্জন করে।
 

ঘোষণায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী জানান, তাদের স্বীকৃতি আপাতত কার্যকর হচ্ছে না। ফিলিস্তিনকে পূর্ণ স্বীকৃতি বাস্তবায়নের আগে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে হামাসের হাতে থাকা সব জিম্মি মুক্ত করা, অস্ত্র সমর্পণ করা এবং গাজার প্রশাসনিক কার্যক্রম থেকে সরে আসা।
 

বের্ত দে ওয়েভার বলেন, “আমরা মনে করি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা তাদের অধিকারের ওপর আঘাত।” তবে তিনি স্পষ্ট করে দেন, বেলজিয়ামের সিদ্ধান্তে হামাস কোনোভাবে সুবিধা পাবে না।
 

সম্মেলনে ফ্রান্সসহ ইউরোপের আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। ফলে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে নতুন মাত্রা যোগ হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।