গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আরব নেতাদের বৈঠক
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০১:৩৫:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০১:৩৫:১১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, জর্ডান এবং তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। এই বৈঠকের মূল লক্ষ্য হলো গাজা যুদ্ধের সমাপ্তি ঘটানো এবং যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য একটি কার্যকর পরিকল্পনা তৈরি করা।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
আলোচনায় আরব দেশগুলোর পক্ষ থেকে একটি 'স্থিতিশীলতা বাহিনী' গঠনের প্রস্তাব আসতে পারে, যেখানে আরব সেনাদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। নেতারা ট্রাম্পকে অনুরোধ করবেন, তিনি যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের জন্য চাপ দেন এবং পশ্চিম তীর দখল থেকে বিরত থাকার জন্য বলেন।
এছাড়া, ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন ও কুয়েত) নেতাদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করবেন। কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার পর এই দেশগুলো এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চাইবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।