ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বজ্রসহ বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, অফিসগামীদের ভোগান্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১০:০৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১০:০৫:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
বজ্রসহ বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, অফিসগামীদের ভোগান্তি ছবি সংগৃহীত

রাজধানীতে টানা বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ বিশেষ করে অফিসগামীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল পর্যন্ত চলতে থাকে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো অঝোরে ঝরা বৃষ্টির সঙ্গে যুক্ত ছিল বজ্রপাত।

সোমবার সকালে মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, গ্রিন রোড, মণিপুরীপাড়া, নিউমার্কেট, আসাদগেট ও ঝিগাতলাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকতে দেখা যায়। এতে রিকশা ও গণপরিবহন সংকট তৈরি হয়, আর যানজট বাড়ায় গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে সাধারণ মানুষের।

চাকরিজীবী বরকত উল্লাহ বলেন, “অঝোরে বৃষ্টির মধ্যে বাসা থেকে বের হলেও রিকশা পাচ্ছি না। অনেকক্ষণ অপেক্ষা করছি, অফিসে সময়মতো পৌঁছাতে পারবো বলে মনে হয় না।” আরেক চাকরিজীবী মোস্তফা কামাল জানান, “বাসার সামনে পানি জমে থাকায় সময়মতো বের হতে পারিনি। কিছুটা পানি কমায় বের হয়েছি, কিন্তু অফিসে দেরি হবেই।”

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।