ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

চলতি মাসে টিসিবির পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চা-লবণ-সাবান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৭:০৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৭:০৯:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
চলতি মাসে টিসিবির পণ্য তালিকায় যুক্ত হচ্ছে চা-লবণ-সাবান টিসিবি পন্য
চলতি নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হচ্ছে। আগের প্যাকেজের সাথে (চাল, ডাল, তেল ও চিনি) নতুন করে যুক্ত হবে–চাপাতা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান। চট্টগ্রামে টিসিবির নভেম্বর মাসের পণ্য বিতরণ আগামী ৭ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।
 
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন পাঁচটি পণ্য (চা পাতা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান) পাবেন শুধুমাত্র উপজেলা পর্যায়ে ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পাইলট প্রোগ্রামের উপকারভোগীরা। তবে নতুন পাঁচটি পণ্যের দাম এখনো নির্ধারণ করা হয়নি। নগরীর কার্ডধারী উপকারভোগীরা নতুন এই পাঁচ পণ্য পাবেন না।
 
এই ব্যাপারে টিসিবি আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের অফিস প্রধান (যুগ্ম পরিচালক) মো. শফিকুল ইসলাম আজাদীকে বলেন, টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের চলতি নভেম্বরে পণ্য বিতরণ আগামী ৭ নভেম্বর থেকে শুরু হবে। এবারও নগরীর কার্ডধারীদের প্যাকেজের মধ্যে চাল, মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি দেয়া হবে। তবে উপজেলা পর্যায়ে ৫০ হাজার স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবার পাইলট প্রোগ্রামের আওতায় আগের প্যাকেজের সাথে (চাল, ডাল, তেল ও চিনি) নতুন করে চা পাতা, লবণ, লাক্স সাবান, কাপড়ের সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন।
 
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা ডিলারের কাছে তাদের কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা। আর উপজেলা পর্যায়ে যারা চা পাতা, লবন, লাক্স সাবান, কাপড়ের সাবান ও ডিটারজেন্ট পাউডার পাবেন–তাদের ক্ষেত্রে আগের প্যাকেজ মূল্যের সাথে এই ৫টি পণ্যের দাম যুক্ত হবে।
 
টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান মো. শফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। এরমধ্যে এখন পর্যন্ত ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছেন মাত্র ৬০ হাজার পরিবার। ১৫ উপজেলা পর্যায়ে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার। উপজেলা পর্যায়ে কার্ড গুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। নগরীতে দেরী হচ্ছে। নগরীর ৪১ ওয়ার্ডে যাদেরকে কার্ডের দায়িত্ব দেয়া হয়েছে–তারা দেরী করছেন। তারা সময় মত তথ্য আপলোড করতে পারছেন না। কার্ড তৈরী না হওয়ায় নগরীতে ২ লাখ ৪০ হাজার ভোক্তা সরকারের ন্যায্যমূল্যের পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।