ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বাঁশখালীতে সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ১০:২৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ১০:২৫:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
বাঁশখালীতে সাগরে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার অজ্ঞাত লাশ উদ্ধার
চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগর উপকূলে এক অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানান বাহারচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া।
 
শুক্রবার (৩১ অক্টোবর ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্টে এলাকার সাগর তীরে লাশটি দেখতে পাওয়া যায়।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘সকালে সাগর পাড়ে ভেসে আসা মরদেহটি পড়ে আছে সাগর তীরে। জোয়ারের পানিতে লাশটি আবার ভেসে যেতে পারে আশঙ্কায় স্থানীয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের সদস্যরা লাশটি উদ্ধার করে প্রশাসনের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।
 
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল পয়েন্টে এলাকার পাশে সাগরে একজন পুরুষের মরদেহ ভেসে আসার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর চমেকে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
 
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি, পরিচয় শনাক্তকরণ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।