ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

দোহায় ইসরাইলি হামলার পর নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ০৯:২২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ০৯:২২:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
দোহায় ইসরাইলি হামলার পর নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক ছবি সংগৃহীত

দোহায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলার কয়েকদিন পর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাসের এক বৈঠকে ইসরাইলি হামলায় পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে কূটনৈতিক তৎপরতায় রয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে আল-থানি হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে দোহায় ইসরাইলি হামলা ও মার্কিন-কাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারি প্রধানমন্ত্রীর আলোচনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এবং হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কাতারকে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে আসছে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল ও হামাসের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা পালন করেছে দোহা।

গত মঙ্গলবার ইসরাইলি হামলায় নিহতদের মধ্যে ছিলেন সিনিয়র হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তার তিন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই ঘটনায় পুরো অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দোহায় ইসরাইলের একতরফা হামলা কারও স্বার্থ রক্ষা করে না এবং এ নিয়ে তিনি অসন্তুষ্ট।

ঘটনার পরপরই কাতার জরুরি আরব-ইসলামি শীর্ষ সম্মেলন আহ্বান করেছে। আগামী রোববার ও সোমবার দোহায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে আঞ্চলিক সংকট ও হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।