জলবায়ু পরিবর্তনের সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধিতে যশোরে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:৩৩:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০২:০৬:২২ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪০ বার পঠিত
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এলাকার উপযোগী প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কর্মশালা।
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে এলাকার উপযোগী প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কর্মশালা। সোমবার (২৩ জুন) দুপুরে যশোরের একটি কনভেনশন সেন্টারে মৎস্য বিভাগের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1
‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের মৎস্য অধিদফতরের পরিচালক জাহাঙ্গীর আলম। প্রবন্ধ উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল ইসলাম এবং কর্মশালা পরিচালনা করেন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলাম।
খুলনা বিভাগের দশটি জেলার শতাধিক মৎস্যচাষী এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু পরিবর্তন অনুযায়ী প্রযুক্তি নির্ভর মাছচাষ ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় মাছের এলাকা ভিত্তিক ব্র্যান্ডিং করলে মাছ শিল্পে গুণগত ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।
তারা আরও বলেন, নদী, বাঁওড় ও জলাশয়সমূহকে প্লাস্টিক বর্জ্য থেকে মুক্ত রাখতে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি জলবায়ু অভিযোজন প্রকল্পের আওতায় নদী খনন কার্যক্রম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
এই কর্মশালার মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই মাছচাষ ও জলাশয় ব্যবস্থাপনায় ভবিষ্যৎ পরিকল্পনার দিকনির্দেশনা পাওয়া গেছে বলে মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।