ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

উল্টে যাচ্ছে ইসরাইলের কৌশল, পশ্চিমা সমর্থন হারাচ্ছে নেতানিয়াহু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৪৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৫ ০৭:৪৭:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
উল্টে যাচ্ছে ইসরাইলের কৌশল, পশ্চিমা সমর্থন হারাচ্ছে নেতানিয়াহু ছবি সংগৃহীত

গাজা যুদ্ধে কিছু সামরিক অগ্রগতি সত্ত্বেও দীর্ঘমেয়াদে কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখায় পশ্চিমা বিশ্বের সমর্থন হারাচ্ছে তেল আবিব। শনিবার (২৩ আগস্ট) রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

হামাসের ৭ অক্টোবরের হামলার পর প্রাথমিকভাবে পশ্চিমা বিশ্বে ইসরাইল ব্যাপক সমর্থন পেলেও সময়ের সাথে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। ফিলিস্তিনিদের পক্ষে জনমত বাড়তে থাকে এবং স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডসহ অন্তত ১৫টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। একইসঙ্গে গাজাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে আনার প্রস্তাব সামনে আসে।

মানবিক বিপর্যয় বাড়তে থাকায় ২০২৪ সাল থেকে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা শুরু করে। লন্ডন মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি দেয়, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থগিতের হুঁশিয়ারি দেয় এবং ফ্রান্স ইতিহাস গড়ে প্রথম জি৭ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতও নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সংকট চরমে ওঠে ২০২৫ সালের মার্চে, যখন গাজার প্রায় পূর্ণ অবরোধে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যায়। পশ্চিমা গণমাধ্যম দুর্ভিক্ষের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফোনালাপে নেতানিয়াহুর কাছে কঠোর ক্ষোভ প্রকাশ করে খাদ্য সরবরাহ চালু করার আহ্বান জানান। তবে ইউরোপের কার্যকর পদক্ষেপ নিতে দ্বিধা নেতানিয়াহুকে এখনো আত্মবিশ্বাসী রেখেছে যে, শেষ পর্যন্ত ওয়াশিংটন তাকে ত্যাগ করবে না।

বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধে কিছু সামরিক সাফল্য পেলেও কূটনৈতিক ব্যর্থতায় ইসরাইল এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিঃসঙ্গ। নেতানিয়াহুর নীতি দেশকে আন্তর্জাতিক পরিসরে কোণঠাসা করে তুলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।