ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

তারেক রহমান: বর্তমান পরিস্থিতি পিআর পদ্ধতির নির্বাচনের জন্য অনুকূল নয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ১২:৪৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ১১:০২:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
তারেক রহমান: বর্তমান পরিস্থিতি পিআর পদ্ধতির নির্বাচনের জন্য অনুকূল নয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়। তার মতে, পিআর পদ্ধতিতে মতভেদের ভিন্নতা থাকলেও সেটিই রাজনীতির সৌন্দর্য; তবে সংকট উত্তরণে সব রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন তিনি। এ সময় প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে নতুন নতুন শর্ত ও প্রস্তাব জনমনে বিভ্রান্তি তৈরি করছে। সরকার ফেব্রুয়ারিতে ভোটের কথা বললেও এভাবে শর্ত চাপানো গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে।
 

তিনি অভিযোগ করেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে বলেই বর্তমান ক্ষমতাসীনরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তার ভাষায়, যারা বিএনপির অগ্রযাত্রা রুখতে কৌশল অবলম্বন করছে, তাদের উচিত রাজনীতিকে রাজনীতির মাধ্যমে মোকাবিলা করা।
 

তারেক রহমান সতর্ক করে বলেন, ক্ষমতার প্রশ্নে পরিস্থিতি ঘোলাটে করার যে প্রচেষ্টা চলছে, তা গণতন্ত্রের বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। বিরোধিতার নামে যেন কোনো পক্ষ স্বৈরতান্ত্রিক শক্তিকে সুযোগ করে না দেয়, সে বিষয়ে রাজনৈতিক মহলকে দায়িত্বশীল অবস্থান নিতে হবে।
 

আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন প্রত্যাশা করে তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়কে হাতিয়ার বানিয়ে রাজনীতি করা দেশের জন্য শুভ নয়। তাই ধর্মীয় সম্প্রীতি রক্ষার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা জোরদার করাই সময়ের দাবি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।