ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক ও বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ১১:১২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ১১:১৫:১৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক ও বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু ছবি সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলায় করা হত্যা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পঞ্চম দিনের শুনানি বৃহস্পতিবার (২১ আগস্ট) শুরু হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বেঞ্চে চলা এই শুনানিতে মামলার প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে।

আগের দিন, বুধবার (২০ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়, পরে তা মুলতবি রাখা হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আসামিপক্ষের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আসামিপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেছেন যে, নিম্ন আদালতের খালাসের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বজায় থাকবে। আদালতে বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য আইনজীবী।

মামলার প্রেক্ষাপট:

> নিম্ন আদালতের রায় (২০১৮): সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
> হাইকোর্ট রায় (২০২৩): ১২ জানুয়ারি হাইকোর্টের বেঞ্চ সব আসামিকে খালাস দেয়।
> রাষ্ট্রপক্ষের আপিল: হাইকোর্টের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ১ জুন আপিল বিভাগে আবেদন করে।

গ্রেনেড হামলার তথ্য:

২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনা ও আরও কয়েকশ নেতাকর্মী। অনেকেই হাত-পা হারিয়ে পঙ্গু হয়ে যান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।