ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

২০২৬ রমজান: বাংলাদেশে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৪:০৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৪:০৩:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
২০২৬ রমজান: বাংলাদেশে রোজা শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি? ছবি: সংগৃহীত
মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র মাস রমজান। এ মাসে বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম ইবাদত, দোয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন এবং পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী করতে ব্যস্ত থাকেন।
 
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৮ আগস্ট) জানিয়েছে, জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস সম্ভাব্যভাবে ১৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে। আরব বিশ্বের অধিকাংশ দেশে আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে বাংলাদেশে পরের দিন, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে।
 
তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে প্রদান করা হবে। সাধারণত আরবি মাস শাবানের ২৯তম দিন চাঁদ দেখা হয় এবং প্রত্যেক দেশের ধর্মীয় কর্তৃপক্ষ রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে।
 
ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে নির্ধারিত হওয়ায় মাসগুলো সৌর বছরের তুলনায় ছোট। তাই প্রতিবছর আরবি মাসগুলো ইংরেজি বর্ষপঞ্জিকার তুলনায় ১০–১১ দিন পিছিয়ে যায়। এর ফলে মুসলিমরা বিভিন্ন ঋতুতেই রমজানের বরকত ও পুণ্য লাভের সুযোগ পান।
 
সূত্র: গালফ নিউজ

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।