ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১ লাখের বেশি শিক্ষক নিয়োগে আবেদন শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:৩২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:৩২:০৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
১ লাখের বেশি শিক্ষক নিয়োগে আবেদন শুরু রোববার (২২ জুন) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। অনলাইনের মাধ্যমে শুধুমাত্র এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনের সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগে আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করতে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। রোববার (২২ জুন) থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত। অনলাইনের মাধ্যমে শুধুমাত্র এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনের সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভাগভিত্তিক নিয়োগসংখ্যা: মাধ্যমিক ও কলেজে: ৪৬,২১১ জন মাদরাসা: ৫৩,৫০১ জন কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান: ১,১১০ জন যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই এনটিআরসিএ নিবন্ধন সনদধারী এবং সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে। পছন্দক্রম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। তবে এ নিয়োগে নারী কোটা রাখা হয়নি। আবেদনের নিয়ম: টেলিটক এবং এনটিআরসিএ’র ওয়েবসাইটে আবেদন ও ফি প্রদানের নিয়মাবলি বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া বোঝার জন্য ভিডিও টিউটোরিয়ালও ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।