ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

অর্থঋণ মামলার তথ্য বছরে দুবার জমা দেওয়ার নির্দেশনা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৮:০৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৮:০৫:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
অর্থঋণ মামলার তথ্য বছরে দুবার জমা দেওয়ার নির্দেশনা জারি ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অর্থঋণ আদালতে দায়েরকৃত খেলাপি ঋণ সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য বছরে দুবার জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার (১১ আগস্ট) ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
 

নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোকে প্রতি বছর ৩০ জুন ও ৩১ ডিসেম্বর ভিত্তিতে ঋণ ও অন্যান্য আদালতে দায়েরকৃত এবং নিষ্পত্তিকৃত মামলার তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। এছাড়া, মামলা ছাড়াই মধ্যস্থতার মাধ্যমে আদায় হওয়া ঋণের তথ্যও একই সময় জমা দিতে হবে। এসব তথ্য হার্ডকপি এবং সফটকপি দুই মাধ্যমে দাখিল করতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পূর্বে একাধিকবার একই ধরনের তথ্য সংগ্রহের কারণে সময় ও শ্রমের অপচয় হতো। নতুন নীতিমালা এই জটিলতা দূর করতে তৈরি করা হয়েছে।
 

অন্যদিকে, ঋণ বা বিনিয়োগ অবলোপনের তথ্য এখন থেকে কেবল ইডিডব্লিউ (EDW) পোর্টালের মাধ্যমে জমা দিলেই হবে, আলাদা হার্ডকপি জমা দেওয়ার প্রয়োজন নেই। আমদানি-পরবর্তী অর্থায়নের তথ্যও এখন ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে জমা দিলে যথেষ্ট হবে, যা পূর্বের মতো একাধিক বিভাগে জমা দেওয়ার ঝামেলা কমাবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।