ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান–আর্মেনিয়া শান্তি ঘোষণাপত্রে স্বাক্ষর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:২৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:২৪:৫৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান–আর্মেনিয়া শান্তি ঘোষণাপত্রে স্বাক্ষর ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান একটি পূর্ণাঙ্গ যৌথ শান্তি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন। এই ঘোষণাপত্রের মাধ্যমে দুই দেশ দীর্ঘদিনের উত্তেজনা ও বিরোধ মেটাতে নতুন অঙ্গীকার ব্যক্ত করেছে।
 
ঘোষণায় বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা শান্তি ও আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছেন এবং দ্রুত স্বাক্ষর ও অনুমোদনের আহ্বান জানানো হয়েছে। এতে OSCE-এর মিনস্ক প্রক্রিয়া বন্ধ করার জন্য যৌথ আবেদন জানানো হয় এবং সংশ্লিষ্ট সব রাষ্ট্রকে এ সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়।
 
এছাড়া আজারবাইজান ও নাখচিভান অঞ্চলের মধ্যে আর্মেনিয়ার ভেতর দিয়ে অবাধ যোগাযোগের সুযোগ তৈরি এবং আর্মেনিয়ার জন্যও পারস্পরিকভাবে লাভজনক রুট চালুর বিষয়ে সমঝোতা হয়। আর্মেনিয়া যুক্তরাষ্ট্র ও নির্ধারিত তৃতীয় পক্ষের সহযোগিতায় “Trump Route” (TRIPP) প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে।
 
জাতিসংঘ সনদ ও ১৯৯১ সালের আলমাটি ঘোষণার ভিত্তিতে শত্রুতার অবসান, সীমান্ত অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং প্রতিশোধমূলক যেকোনো পদক্ষেপ পরিহারের অঙ্গীকারও ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৈঠক শেষে উভয় পক্ষ এটিকে পারস্পরিক শ্রদ্ধা ও আঞ্চলিক শান্তির শক্তিশালী ভিত্তি হিসেবে আখ্যা দেয় এবং ট্রাম্পের আতিথেয়তা ও শান্তি প্রক্রিয়ায় অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।