ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বিদায়ী অর্থবছরের শেষ প্রান্তিকে পোশাক রপ্তানি কমেছে ১১.৯২ শতাংশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৭:১০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৭:৪৭:৫০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
বিদায়ী অর্থবছরের শেষ প্রান্তিকে পোশাক রপ্তানি কমেছে ১১.৯২ শতাংশ প্রতীকী ছবি

বিদায়ী অর্থবছরের শেষ প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের প্রান্তিকের তুলনায় প্রায় ১১ দশমিক ৯২ শতাংশ কমেছে, যদিও পুরো অর্থবছরে রপ্তানি আয় বেড়েছে। এই পতনের পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে অনিশ্চয়তা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীদের কর্মবিরতির কারণে শুল্কায়ন প্রক্রিয়ায় বিলম্ব।
 

বাংলাদেশ ব্যাংকের সদ্যপ্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৯১১ কোটি ডলার, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। ওই সময়ে খাতটি বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, বাণিজ্যনীতির পরিবর্তন এবং ক্রেতাদের অর্ডার স্থগিতের মতো চ্যালেঞ্জের মুখে পড়ে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের ওপর প্রথমে ৩৭ শতাংশ এবং পরে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩১ জুলাই মার্কিন প্রশাসন অতিরিক্ত শুল্কের হার সংশোধন করে ২০ শতাংশে নামিয়ে আনে, যা ভিয়েতনামের সমান হলেও ভারতের ক্ষেত্রে শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশ এবং চীনের শুল্ক বর্তমানে ৩০ শতাংশ। ফলে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে।
 

এনবিআরের ধর্মঘটের কারণে শুল্কায়ন ও চালান প্রক্রিয়ায় দেরি হওয়ায় সময়মতো পণ্য রপ্তানিতে ব্যাঘাত ঘটে। পাশাপাশি উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি বাজারের বৈচিত্র্যহীনতাও রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এপ্রিল-জুন প্রান্তিকে মূল্য সংযোজনও কিছুটা কমে ৫৬ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে, যা আগের প্রান্তিকে ছিল ৫৮ দশমিক ৯০ শতাংশ। এই সময়ে ৯১১ কোটি ডলারের রপ্তানির বিপরীতে ৩৯৪ কোটি ডলারের কাঁচামাল আমদানি করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।