ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

জাপানে জন্মহার রেকর্ড সর্বনিম্ন, জনসংখ্যা হ্রাসে গভীর সংকটে দেশটি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১১:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১১:১১:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
জাপানে জন্মহার রেকর্ড সর্বনিম্ন, জনসংখ্যা হ্রাসে গভীর সংকটে দেশটি ছবি: সংগৃহীত
গত বছর (২০২৪ সালে) জাপানে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ছিল মাত্র ৬ লাখ ৮৬ হাজার ৬১ জন, যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন। অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ বছর দেশটির মোট জনসংখ্যা ৯ লাখ ৮ হাজার ৫৭৪ জন কমেছে, যা শতকরা হিসেবে ০.৭৫% হ্রাস। এটি ১৯৬৮ সালে এই সংক্রান্ত পরিসংখ্যান চালুর পর সবচেয়ে বড় হ্রাসের রেকর্ড।
 
ডেমোগ্রাফি বিশেষজ্ঞরা বলছেন, জাপানে জন্মহার হ্রাস এবং জনসংখ্যার দ্রুত বার্ধক্যজনিত কারণে এই সংকট তৈরি হয়েছে। এটি অর্থনীতি, কর্মসংস্থান এবং সামাজিক কাঠামোর ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
 
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এই পরিস্থিতিকে ‘নীরব জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে জন্মহার বাড়াতে নমনীয় কর্মঘণ্টা, মাতৃত্ব সুবিধা এবং বিনামূল্যে ডে কেয়ার সেবা চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।
 
প্রতিবেদনে আরও দেখা যায়, কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাতে ৬৫ বছর বা তার বেশি বয়সি নাগরিক এখন মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ, যা বিশ্বে সর্বোচ্চ। ১৫ থেকে ৬৪ বছর বয়সি কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত কমে এখন ৬০ শতাংশে নেমে এসেছে।
 
অন্যদিকে, দেশটিতে বিদেশি নাগরিকের সংখ্যা বেড়েছে রেকর্ড হারে, যা ২০১৩ সাল থেকে পরিসংখ্যান অনুসারে এ বছরের সর্বোচ্চ। তবে এ প্রবণতার সঙ্গে পাল্লা দিয়ে অভিবাসনবিরোধী মনোভাবও বেড়েছে। 'জাপানিজ ফার্স্ট' স্লোগানে একটি নতুন রাজনৈতিক দলের উত্থান জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে, যারা দাবি করছে বিদেশিরা স্থানীয়দের তুলনায় বেশি কল্যাণ সুবিধা পাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।