ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

শিবিরের প্রদর্শনীতে সালাহউদ্দিন কাদেরের ছবি রাখায় ছাত্রদলের তীব্র নিন্দা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
শিবিরের প্রদর্শনীতে সালাহউদ্দিন কাদেরের ছবি রাখায় ছাত্রদলের তীব্র নিন্দা ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামি ছাত্রশিবিরের আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
 
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
 
ছাত্রদল জানায়, ‘ছবিতে যুদ্ধাপরাধে অভিযুক্ত মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক প্রাঙ্গণে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিষ্ঠার চেষ্টা।’
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘২০১৩ সালে শাহবাগ আন্দোলন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী আচরণকে আড়াল করতে এ ধরনের প্রদর্শনীর আশ্রয় নেওয়া হচ্ছে।’
 
ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ঘটনা ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪-এর গণ-অভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা।”
 
প্রদর্শনীর বিষয়টি নিয়ে বাম ছাত্রসংগঠন ও গণতান্ত্রিক ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তাদের চাপে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যার আগেই বিতর্কিত ছবিগুলো সরিয়ে নেয় এবং শিবিরের কার্যক্রম বন্ধের দাবিতে বামপন্থী সংগঠনগুলো একত্রিত হয়ে প্রতিবাদ জানায়।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরে পরিস্থিতি শান্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।