ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গণভোটসহ পাঁচ দফা দাবিতে ৮ দলের আল্টিমেটাম, না মানলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:১৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:১৬:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
গণভোটসহ পাঁচ দফা দাবিতে ৮ দলের আল্টিমেটাম, না মানলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি ছবি সংগৃহীত

নির্বাচনের আগে গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবি মেনে নিতে আগামী রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে জামায়াতসহ আট দলীয় জোট। তারা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করা হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং রোববার সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জোটের পক্ষ থেকে ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, “আমরা আশা করি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করবেন। নেতারা সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন এবং সেই সাক্ষাৎই হতে পারে রাজনৈতিক অচলাবস্থার সমাধান।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্টদের দোসররা নাশকতার চেষ্টা করছে। শাটডাউনের নামে ইতোমধ্যে বাসে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে আমরা সরকারের পাশে আছি।”

সংবাদ সম্মেলনে জামায়াতসহ সমমনা ৮ দলের নেতারা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে শুক্রবার রাজপথে অবস্থানের ঘোষণা দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।