ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নাটোরে দুদকের ভুয়া চিঠি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির সময় প্রতারক আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৪০:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৮:৪০:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
নাটোরে দুদকের ভুয়া চিঠি দেখিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির সময় প্রতারক আটক ছবি সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (NSI) সংস্থার ফিল্ড অফিসার পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির নাম নাজমুল হাসান। অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে ভুয়া তদন্তপত্র তৈরি করে উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

গত কয়েকদিন আগে নাজমুল, খাদ্য গুদামের কর্মকর্তার মোবাইলে একটি ভুয়া চিঠি পাঠান এবং ফোন করে বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং সেটি বন্ধ করতে হলে তাকে অর্থ দিতে হবে। বিষয়টি জেলা প্রশাসক ও এনএসআইকে জানানো হলে, পরিকল্পনা করে ফাঁদ পাতে নিরাপত্তা সংস্থার সদস্যরা।

রোববার (৩ আগস্ট) রাতে গুরুদাসপুর পৌর মডেল মসজিদের সামনে টাকা নিতে এলে, সেনাবাহিনীর সহায়তায় নাজমুলকে আটক করা হয় এবং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

গুরুদাসপুর থানার ওসি আসমাউক হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান সহকারী জুলহাস উদ্দিন একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং মামলার প্রক্রিয়া চলছে। পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।