ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

বরিশালে ১৭ বিয়ের অভিযোগে বরখাস্ত বন কর্মকর্তা পুলিশের হেফাজতে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৫ ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
বরিশালে ১৭ বিয়ের অভিযোগে বরখাস্ত বন কর্মকর্তা পুলিশের হেফাজতে ছবি সংগৃহীত

বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে পুলিশ হেফাজতে নিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সম্প্রতি ১৭টি বিয়ের অভিযোগ ওঠার পর তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়েছিল।

পুলিশ জানায়, বরখাস্তের সিদ্ধান্তের পর রাতের আঁধারে বরিশাল ত্যাগের চেষ্টা করেন কবির হোসেন। এ সময় স্থানীয় কয়েকজন ঠিকাদার তাকে আটকে দেন। তাদের অভিযোগ, বন কর্মকর্তা বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা পরিশোধ না করেই গোপনে এলাকা ছাড়তে চাইছিলেন। ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিকভাবে বিশৃঙ্খলা এড়াতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে। ঠিকাদারদের অভিযোগ শোনার পর এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও পদক্ষেপ নেয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।