ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারি: ৩.৭৯ কোটি টাকা আত্মসাতে তিন কর্মকর্তা কারাগারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৮:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
ফ্লাইট এক্সপার্ট কেলেঙ্কারি: ৩.৭৯ কোটি টাকা আত্মসাতে তিন কর্মকর্তা কারাগারে ছবি: সংগৃহীত
ঢাকার জনপ্রিয় অনলাইন উড়োজাহাজ টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর বিরুদ্ধে গ্রাহকের ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার তিন কর্মকর্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 
রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। কারাগারে পাঠানো তিন কর্মকর্তা হলেন—সাকিব হোসেন (হেড অব ফিন্যান্স), সাঈদ আহমেদ (চিফ কমার্শিয়াল অফিসার) এবং এ কে এম সাদাত হোসেন (চিফ অপারেটিং অফিসার)।
 
এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন তাদের কারাগারে রাখার আবেদন জানান। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
মামলার তথ্য অনুযায়ী, শনিবার (২ আগস্ট) বিপুল সরকার নামের এক গ্রাহক মতিঝিল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে ওইদিন সন্ধ্যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্টের কার্যক্রম, যা গ্রাহকদের মধ্যে চরম ভোগান্তি তৈরি করে।
 
অভিযোগে বলা হয়, গ্রাহকদের অগ্রিম বুকিংয়ের টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ দেশ ত্যাগ করেছে। মামলায় ৪ কোটি ৭৯ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
 
অন্য দুই আসামি হলেন—ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রাশিদ শাহ সাঈম ও তার বাবা এম এ রাশিদ।
 
২০১৭ সালের মার্চে যাত্রা শুরু করা ফ্লাইট এক্সপার্ট স্বল্পমূল্যে অনলাইন টিকিট বুকিংয়ের সহজ সুবিধার কারণে দ্রুত জনপ্রিয়তা পায়। তবে একাধিক সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটি নিজে সরাসরি এয়ারলাইনের কাছ থেকে টিকিট না কিনে দুটি মধ্যস্থতাকারী এজেন্সির মাধ্যমে তা সংগ্রহ করতো। এখন ওই এজেন্সিগুলো রিফান্ড করে টাকা তুলে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।