ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

তথ্য মন্ত্রণালয় সংবাদ প্রচারে হস্তক্ষেপ করে না: উপদেষ্টা মাহফুজ আলম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:১৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:১৩:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
তথ্য মন্ত্রণালয় সংবাদ প্রচারে হস্তক্ষেপ করে না: উপদেষ্টা মাহফুজ আলম নিউজের প্রচার বিষয়ে মন্ত্রণালয় থেকে প্রভাব বিস্তার করা হয় না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংবাদ প্রচার বা বন্ধের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ নেই। রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
 
তিনি বলেন, “আমরা কাউকে কল দেই না বা বাধ্য করি না কোনো সংবাদ প্রচার বা লেখার জন্য। তবে গত ছয় মাসে কিছু গণমাধ্যম অভ্যুত্থানের চেতনা বিনষ্ট করতে কাজ করেছে।”
 
তিনি আরও বলেন, “কারফিউয়ের সময় অনেক গণমাধ্যম পক্ষপাতদুষ্ট ছিল, তখন শুধু বিটিভি ও আগুনসন্ত্রাসই প্রচার করা হতো। তবে কিছু পত্রিকা সত্য তুলে ধরার চেষ্টা করেছে।”
 
গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে তিনি বলেন, “দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।” এছাড়া সাংবাদিকদের কল্যাণে ওয়েজবোর্ড বাস্তবায়ন, সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে বলেও তিনি জানান।
 
সাংবাদিকদের চাকরিচ্যুতির ঝুঁকি কমাতে ও মালিকানা বা অন্য সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পর্যালোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
 
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। তাদের কল্যাণে সংগঠন ও মিডিয়া হাউসগুলোকে দায়িত্ব নিতে হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।