ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইউরোপে পা রাখার আগেই থেমে যায় জীবনের পথচলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:০০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:০০:২০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
ইউরোপে পা রাখার আগেই থেমে যায় জীবনের পথচলা ছবি সংগৃহীত

ইউরোপে নতুন জীবনের স্বপ্নে অবৈধ পথে যাত্রা করে নির্মম মৃত্যুবরণ করছেন শত শত মানুষ। গ্রিস, ইতালি ও আফ্রিকার উপকূলবর্তী দেশগুলোতে ছড়িয়ে রয়েছে পরিচয়হীন অভিবাসীদের অসংখ্য সমাধি। যাদের অনেকের নাম-পরিচয় জানা না যাওয়ায় তাদের কবরের এপিটাফে লেখা থাকে শুধু “অভিবাসী” শব্দটি। সময়ের পর সময় গড়িয়ে গেলেও তারা থেকে যান নামহীন, অচেনা।

গ্রিসের এভরস অঞ্চলের একটি পাহাড়ের কবরস্থানে প্রতি বছর শায়িত হন অনেক অনুপ্রবেশকারী। ৭৩ বছর বয়সী স্থানীয় অধিবাসী মেহমেত শরীফ দামাদোগলু নিয়মিত তাদের জন্য মোনাজাত করেন। ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, তুরস্ক-গ্রিস সীমান্তে ১১ বছরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ হাজার অভিবাসনপ্রত্যাশী।

ইতালির দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেদুসা দ্বীপেও প্রায় একই চিত্র। উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু মানুষ নিখোঁজ হন কিংবা সাগরে ডুবে মারা যান। যাদের দেহ খুঁজে পাওয়া যায়, তারা স্থান পান দ্বীপটির কবরস্থানে, যেখানে তাদের পরিচয় না থাকায় কবর চিহ্নিত করা হয় শুধুই “অভিবাসী” বলে।

এছাড়া আফ্রিকার পশ্চিম উপকূলে মৌরিতানিয়ার সাঈদ কবরস্থানেও প্রতি বছর দাফন করা হয় ইউরোপে পৌঁছাতে ব্যর্থ বহু মানুষের মরদেহ। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, নড়বড়ে নৌকা কিংবা খারাপ আবহাওয়ায় প্রাণ হারান এসব যাত্রী। ২০২৪ সালেই দেশটির উপকূল থেকে উদ্ধার করা হয় ৫০০-এর বেশি মরদেহ। ২০২৫ সালের প্রথম দিকেও এমন শতাধিক মৃতদেহ উদ্ধার হয়, যারা সবাই ইউরোপে স্বপ্নের আশায় যাত্রা করেছিলেন – কিন্তু আর ফিরে আসেননি।

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।