ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে পিএসসির সংশোধনী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৮:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৮:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৯ বার পঠিত
৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিতে পিএসসির সংশোধনী
৪৮তম বিসিএস (বিশেষ)-২০২৫-এর মৌখিক পরীক্ষার সময়সূচি-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সংশোধনী এনেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কমিশন।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (২৭ জুলাই) প্রকাশিত বিজ্ঞপ্তির ৩.৫ উপ-অনুচ্ছেদের একটি বাক্য পরিবর্তন করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপির পরিবর্তে এখন বিএমডিসি প্রদত্ত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষায় জমা দিতে হবে।
 
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৭০২ প্রার্থীর মধ্যে সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন এবং সহকারী সার্জন পদে ১৯১ জন প্রার্থীকে প্রথম পর্যায়ে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।
 
এই মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট থেকে শুরু হয়ে ৭ ও ১০ আগস্টেও চলবে। প্রতিদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন মোট ৫ হাজার ২০৬ জন প্রার্থী। ৪৮তম বিশেষ বিসিএসে অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। পরীক্ষা গ্রহণ করা হচ্ছে ৩০০ নম্বরে—এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা ২০০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা ১০০ নম্বরের।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।