ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

কারখানা বন্ধ ও ৬১ হাজার কর্মহীন হওয়ার তথ্য ভুল: সিপিডি

ল উৎসের তথ্য প্রতিবেদনে ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:৪৮:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
কারখানা বন্ধ ও ৬১ হাজার কর্মহীন হওয়ার তথ্য ভুল: সিপিডি ছবি সংগৃহীত

জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার আশুলিয়া এবং নারায়ণগঞ্জ নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয়ে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তা সঠিক নয় বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অনিচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার ২৫ আগস্ট সিপিডির গবেষণা দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্টে ২৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে বিষয়টি সিপিডির নজরে আসে। ওই প্রতিবেদনে সিপিডির ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডের তথ্য তুলে ধরা হয়েছিল।

সিপিডি জানায়, ওই স্লাইডে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে ৬১ হাজার ৮৮১ জন কর্মহীন হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। তথ্য তৈরির সময় সংসদ ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।

পরবর্তী যাচাইয়ে সিপিডি দেখতে পায়, কারখানা বন্ধের তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছিল। ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে ওই প্রতিবেদনটি সংশোধন করে ঢাকা ট্রিবিউন।

সিপিডির বিবৃতি অনুযায়ী, ঢাকা ট্রিবিউনের আগের প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের মূল সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল। ফলে সংশোধনযোগ্য ওই তথ্য সিপিডির প্রতিবেদনে ব্যবহৃত হয়। মূল উৎস যাচাই না করেই তথ্যটি গ্রহণ করায় এই ভুল হয়েছে বলে স্বীকার করেছে সংস্থাটি।

তবে শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়া নিয়ে উদ্বেগের বিষয়টি অমূলক নয় বলেও জানিয়েছে সিপিডি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা শিল্পকারখানা বন্ধের বিষয়ে বক্তব্য দেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

শিল্পকারখানা বন্ধ ও কর্মসংস্থানের পরিস্থিতির দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে সিপিডি। ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে গবেষণা দল আরও সতর্ক থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি সিপিডির নজরে আনার জন্য দ্য ডিসেন্টকে পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।