ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও জাতিগত নিধনের তীব্র নিন্দা জানিয়ে উগ্রপন্থি বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে মার্কিন অর্থায়ন সম্পূর্ণ বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১০:৫৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১০:৫৪:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
নেতানিয়াহু সরকারকে আর একটি পয়সাও না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে গণহত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে আর একটি পয়সাও না দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদন শেয়ার করে তিনি এ আহ্বান জানান।

স্যান্ডার্স লেখেন, “পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সন্ত্রাস চালানো ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত ইসরাইলি জেনারেলরা কী বলছেন, তা শুনুন।”

এরপর প্রতিবেদনে উদ্ধৃত অবসরপ্রাপ্ত ইসরাইলি সামরিক কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরেন তিনি।

দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী এফ্রাইম স্নেহ বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের বিষয়ে বলেন, “সহজভাবে বলতে গেলে, এটি জাতিগত নিধন।”

ইসরাইলি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল আসাফ আগমন বলেন, “একটি সমাজ যখন এভাবে আচরণ করে, তখন সেই সমাজ ধ্বংসের দিকে যায়।”

এসব বক্তব্য তুলে ধরে স্যান্ডার্স বলেন, “কট্টরপন্থী নেতানিয়াহু সরকারের জন্য আর একটি পয়সাও নয়।”

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড নিয়ে অবসরপ্রাপ্ত ইসরাইলি সামরিক কর্মকর্তাদের উদ্বেগ তুলে ধরা হয়।

প্রতিবেদনে উদ্ধৃত কর্মকর্তারা বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তাদের একজন এসব কর্মকাণ্ডকে সরাসরি জাতিগত নিধন হিসেবে আখ্যা দেন।

সূত্র : নিউইয়র্ক টাইমস

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।