ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

নোবিপ্রবি ও তুরস্কের বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা

ইরাসমাস প্লাস কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ ও গবেষণায় গুরুত্ব
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১১:৪৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১১:৪৩:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৪ বার পঠিত
নোবিপ্রবি ও তুরস্কের বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতা ছবি সংগৃহীত

তুরস্কের সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদলের সঙ্গে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোবিপ্রবি। ইরাসমাস প্লাস কে এ ১৭১ মোবিলিটি কর্মসূচির আওতায় বাংলাদেশ সফরে আসা প্রতিনিধিদলটি মঙ্গলবার ১ সেপ্টেম্বর নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, প্রশিক্ষণ, গবেষণা এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

সাক্ষাতে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ইরাসমাস প্লাস মোবিলিটি কর্মসূচির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও পেশাগত জ্ঞান বিনিময়ের সুযোগ আরও সহজ হবে। এর ফলে নোবিপ্রবির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক এ ধরনের কর্মসূচি দুই বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ ও গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

বৈঠকে নোবিপ্রবির উপ উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, ইন্টারন্যাশনাল কোলাবরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অতিরিক্ত পরিচালক ও ইরাসমাস প্লাস কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শিবলুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাকারিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের প্রতিনিধিদলে ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলমান হিজাল, ছাত্র পরামর্শ বিভাগের প্রধান হাসান তুর্ক এবং সহকারী অধ্যাপক ড. এ এফ এম. শোয়াইব আখতার।

নোবিপ্রবি সফরের সময় প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। মোবিলিটি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় নোবিপ্রবির পক্ষ থেকে তাদের সনদও প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ইরাসমাস প্লাস কে এ ১৭১ মোবিলিটি কর্মসূচির অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।