পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন, বাতিল দুই আদেশ
র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডিসহ বিভিন্ন ইউনিটে রদবদল
- আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১০:১৭:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১০:৪৭:৩৬ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৩৯ বার পঠিত
ছবি সংগৃহীত
বাংলাদেশ পুলিশের বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে দুই কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়। জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনগুলো অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। এসবির ডিআইজি মুহাম্মদ মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদফতরে এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এপিবিএনের মোহাম্মদ নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার, পিবিআইয়ের মো. জাফর হোসেনকে সিআইডির পুলিশ সুপার এবং এপিবিএনের মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং রংপুরের আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকেও পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পিবিআইয়ের মো. আবুল কালাম আজাদকে গাজীপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, এসপি করা হয়েছে। একই পদে থাকা এস এম সিরাজুল হুদাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। পিবিআইয়ের মুহাম্মদ খালেদ উজ জামানকে সিআইডি এবং এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া সিলেটের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ডিএমপির উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ অধিদফতরে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এবং খাগড়াছড়ির মোহাম্মদ নূরুল আমীনকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালের ১১ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতর পদে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা নতুন প্রজ্ঞাপনে বাতিল করা হয়েছে। একইভাবে চলতি বছরের ৫ মে জারি করা প্রজ্ঞাপনে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে পুলিশ সুপার, নড়াইল হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।