সৌদি আরবে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ
বিমানবন্দর ব্যবহারে বিশেষ অনুমতি বাধ্যতামূলক, ইয়েমেন সীমান্তের কাছেও ভ্রমণ নিষিদ্ধ
- আপলোড সময় : ১৫-১০-২০২৬ ১১:৫১:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৬ ১১:৫১:৩০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৬ বার পঠিত
ছবি সংগৃহীত
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দেশটিতে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। একই সঙ্গে সৌদি আরবে বসবাসরত মার্কিন নাগরিকদের বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কতায় দূতাবাস জানায়, সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে। দেশটির চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিরাপত্তা সতর্কতায় সম্ভাব্য হামলার ঝুঁকি, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ফ্লাইট বাতিলের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানবন্দরে যাতায়াতের সময় আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এ ছাড়া সৌদি আরব ও ইয়েমেন সীমান্তের ৩২ কিলোমিটারের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সৌদি আরবের আরও কয়েকটি এলাকায় যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ অনুমতি নেওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এ সতর্কতা জারি করা হলো। বিমানবন্দর ও সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মার্কিন সরকারি কর্মীদের চলাচল সীমিত করার পাশাপাশি দেশটিতে থাকা মার্কিন নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।