ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ভোলাহাটে অসুস্থ বড় ভাইকে নিয়ে ভিক্ষাবৃত্তি, আয়ের অর্ধেক ভাগের চুক্তি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নির্মাণকাজে গিয়ে গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারানো বড় ভাইকে ভ্যানে বসিয়ে ভিক্ষা করাচ্ছেন ছোট ভাই; বিষয়টি নিয়ে সচেতন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৬ ০৮:৩৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৬ ০৮:৩৯:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ভোলাহাটে অসুস্থ বড় ভাইকে নিয়ে ভিক্ষাবৃত্তি, আয়ের অর্ধেক ভাগের চুক্তি ছবি: ভোলাহাটে অসুস্থ বড় ভাইকে নিয়ে ভিক্ষাবৃত্তি, আয়ের অর্ধেক ভাগাভাগির চুক্তি! ভ্যানে বসা বড় ভাই আজিম ও সহায়তাকারী সহোদর ভাই রাজুর ছবি।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অসুস্থ বড় ভাইকে সঙ্গে নিয়ে প্রতিদিন ভিক্ষাবৃত্তি করছেন ছোট ভাই রাজু। বড় ভাই আজিমের দাবি, একসময় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় তিন বছর আগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে স্ল্যাব পড়ে তিনি গুরুতর আহত হন। এরপর থেকে তাঁর শারীরিক সক্ষমতা মারাত্মকভাবে কমে যায় বলে জানা গেছে। কর্মক্ষমতা হারিয়ে জীবিকার তাগিদে তাঁকে ভিক্ষাবৃত্তি বেছে নিতে হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর দলদলী ইউনিয়নের মুশরীভূজা এলাকায় সাংবাদিক শরীফের সঙ্গে কথোপকথনে দুই ভাই তাঁদের বর্তমান জীবনযাপন ও ভিক্ষাবৃত্তির বিষয়টি তুলে ধরেন। স্থানীয়ভাবে জানা যায়, অসুস্থ আজিমকে একটি ভ্যানে বসিয়ে রেখে তাঁর ছোট ভাই রাজু ব্যাগ হাতে এলাকার বিভিন্ন বাড়িতে ঘুরে চাল, ডাল, খুদ, ধানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সংগ্রহ করেন। দুই ভাইয়ের ভাষ্য অনুযায়ী, সারাদিনে ভিক্ষাবৃত্তির মাধ্যমে যা সংগ্রহ হয়, তা তাঁদের মধ্যে আধাআদি ৫০:৫০ অনুপাতে ভাগাভাগি করা হয়। রাজু জানান, ভ্যান ভাড়া করে এবং একটি মাইক কিনে তাঁরা এভাবে ভিক্ষাবৃত্তি করে থাকেন তিন বছর ধরে। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায়। এদিকে, বড় ভাই আজিম সরকারি প্রতিবন্ধী ভাতা পান বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থা, চিকিৎসার প্রয়োজন, ভাতার অর্থ যথাযথভাবে তাঁর কাজে ব্যয় হচ্ছে কি-না এবং দুই ভাইয়ের মধ্যে সংগৃহীত অর্থের ভাগাভাগি কীভাবে পরিচালিত হচ্ছে—এসব বিষয় যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সচেতনমহল। একজন শারীরিকভাবে অসুস্থ মানুষের জীবিকা নির্বাহের অসহায়ত্ব যেমন মানবিক বিবেচনার দাবি রাখে, তেমনি তাঁর আর্থিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় সহায়তা, পরামর্শ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের মাধ্যমে আজিমের প্রকৃত শারীরিক অবস্থা, আর্থিক প্রয়োজন ও সরকারি সহায়তার বিষয়টি স্পষ্ট হলে তাঁর জন্য যথাযথ পুনর্বাসন বা সহায়তার ব্যবস্থা করা সম্ভব হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।