ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

সংবিধান সংশোধন কমিটি নিয়ে ‘নাটকের’ অভিযোগ নাহিদ ইসলামের

‘কসমেটিক সার্জারি নয়, রাষ্ট্রের মৌলিক সংস্কার চায় এনসিপি’
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:২২:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭ বার পঠিত
সংবিধান সংশোধন কমিটি নিয়ে ‘নাটকের’ অভিযোগ নাহিদ ইসলামের ছবি সংগৃহীত

রাষ্ট্রের মৌলিক ও কাঠামোগত সংস্কার ঠেকাতে সংবিধান সংশোধন কমিটির নামে সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, সংশোধনের নামে এমন একটি প্রক্রিয়া চালানো হচ্ছে, যার মাধ্যমে রাষ্ট্রের কাঙ্ক্ষিত মৌলিক পরিবর্তনের বিষয়টি আড়ালে পড়ে যাচ্ছে। এনসিপি দায়সারা বা ‘কসমেটিক’ সংস্কারের পরিবর্তে রাষ্ট্রের মৌলিক ও গুণগত পরিবর্তন চায় বলেও জানান তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সংশোধনের নামে সংস্কারের আকাঙ্ক্ষাকে ধুলিসাৎ করার চেষ্টা হচ্ছে। তার ভাষ্য, এনসিপি রাষ্ট্রের ‘কসমেটিক সার্জারি’ চায় না; তারা মৌলিক সংস্কার চায়। এর আগে সংবিধানে ১৭টি সংশোধনী হলেও মৌলিক কাঠামোয় পরিবর্তন আসেনি বলেও দাবি করেন তিনি। এ কারণে দ্রুত সংশোধন কমিটির কার্যক্রম বন্ধ করে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে বর্তমান সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জনগণের সামনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তার দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রধান সমস্যাগুলোর যথাযথ প্রতিফলন ঘটেনি। আন্তর্জাতিক মঞ্চে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা তুলে ধরার প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।